
নিউজ ডেক্স:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে যাত্রা শুরু করেছে নতুন ফ্যামিলি ডেস্টিনেশন ‘ন্যাচার লাউঞ্জ’। প্রকৃতি, স্বাস্থ্যসম্মত খাবার, আধুনিক সুযোগ-সুবিধা ও বিনোদনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার দুপুরে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রোকন-উদ-দৌলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও আন্তর্জাতিক পর্যটনবিষয়ক সাময়িকী ভ্রমণ-এর সম্পাদক আবু সুফিয়ান, কবি মোহাম্মদ কামরুজ্জামান তরুণ, বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–এর অভিনেতা শওকত আলী তালুকদার নিপু এবং উপস্থাপক ও নাট্যাভিনেতা শাহ সুলতান চৌধুরী (শাহেন শাহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, প্রায় দুই দশকের ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে ‘ন্যাচার লাউঞ্জ’ গড়ে তোলা হয়েছে। এখানে একই ছাদের নিচে সবুজ প্রকৃতি, স্বাস্থ্যসম্মত খাবার ও পারিবারিক বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে রয়েছে শতাধিক দেশি-বিদেশি গাছপালা, ২১টি অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ, শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন এবং নামাজের ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি বিভিন্ন ধরনের খাবারও পরিবেশন করা হবে।
একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, যেখানে সিএনজি, এলপিজি (অটোগ্যাস), অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। এ ছাড়া রয়েছে অনন্যা মার্ট, একটি আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা।
বিয়ে, জন্মদিন, করপোরেট সভা, সেমিনার ও বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য শীতাতপনিয়ন্ত্রিত অনুষ্ঠানস্থলের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্যোক্তাদের আশা, পরিচ্ছন্ন পরিবেশ ও বহুমুখী সেবার কারণে এটি দূরপাল্লার যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় মিলনকেন্দ্র হয়ে উঠবে।
শাহ শের আলী গ্রুপের যাত্রা শুরু হয় ২০০০ সালে ড্রেজিং ব্যবসার মাধ্যমে। পরে ২০০৯ সালে প্রতিষ্ঠানটির সিএনজি ও ফিলিং স্টেশন বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে ‘ন্যাচার লাউঞ্জ’ চালু করা হয়েছে।
Leave a Reply