
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জে আড়াইহাজারে তিতাসের মোবাইল কোর্টে ২৭০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার ( ৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কাঠালিয়া পাড়া,ও মনোহরদি পুর্ব পাড়া, এবং মনোহরদি পশ্চিম পাড়া,এলাকায় অভিযান চালিয়ে ২৩০ বাড়ী থেকে ২৭০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, এর নেতৃত্ব ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবিরের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয় । এ সময় তিতাস কর্তৃপক্ষ জানান আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply