1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান, সোনারগাঁওয়ে আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

‘মাদককে না বলুন, সুস্থ সমাজকে হ্যাঁ বলুন’—এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ
ধামদরদী এলাকায় মাদকবিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি, তরুণদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং সম্মিলিতভাবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক ইউপি সদস্য সামসুল হক, সনাতন ধর্মাবলম্বী সমাজের সভাপতি বিমল দাস, সেলিম, আক্তার হোসেন, সুজন, আক্তার, নির্মল, গাজী মজিবুর ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করলেই হবে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park