1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট, ১২০টি অবৈধ ডাবল চুলা বিচ্ছিন্ন

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জোনাল বিক্রয় অফিস-বন্দর। বুধবার (২৪ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে আমিন আবাসিক এলাকা ও এস এস শাহ রোডে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
অভিযান সূত্রে জানা যায়, এলাকায় মোট ১২৭টি ডাবল চুলার মধ্যে ৭টি বৈধ এবং ১২০টি অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে ব্যবহার করা হচ্ছিল। এসব সংযোগের মোট লোড ছিল ২,৬৬৭ ঘনফুট, যার মধ্যে বৈধ ৭টি ডাবল চুলার লোড ১৪৭ ঘনফুট এবং অবৈধ ১২০টি ডাবল চুলার লোড ২,৫২০ ঘনফুট।
অভিযানকালে ২টি গ্যাস বক্স ও ৮টি রেগুলেটর অপসারণ করা হয়। একই সঙ্গে বৈধ গ্রাহকের নামে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ বিতরণ লাইনের উৎসে কিলিং করা হয়।
এ সময় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হলেও কোনো মামলা দায়ের করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park