1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিতে কিটনাশক ছিটানোর সময় বিষধর সাপের কামড়ে কামাল হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ফসলের জমিতে কিটনাশক ছিটানোর সময় সাপের কামড়ে তিনি আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন।
কামাল হোসেনের মৃত্যুতে তার পরিবার- আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানয়, নিহত কামাল হোসেন তার ধানের জমিতে ইদুঁর, কাকড়া এবং অন্যান্য কিটপঙ্গের উপদ্রব কমাতে শুক্রবার বিকেলে কিটনাশক নিয়ে জমিতে যায়। এসময় সেখানে থাকা একটি বিষধর সাপ পায়ে কামড় দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের ভাই আক্তার হোসেন জানান, কামাল হোসেন তিন সন্তানের জনক। বাড়ির পাশের ফসলের জমিতে ক্ষতিকর পোকা-মাকড় ও ইদুর, কাকড়া নিধনের জন্য কিটনাশক ছিটানোর সময় তার পায়ে বিষধর সাপের কামড়ে আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park