1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাওনা টাকার বিরোধে সোনারগাঁওয়ে ঠিকাদার খুন, অভিযুক্ত বাবা-ছেলে পলাতক

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নির্মাণকাজের ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নুরুদ্দিন হাওলাদার (৩২)। সে এক বিল্ডিং কনস্ট্রাকশনের ঠিকাদার। গুরুতর আহত অবস্থায় তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার আজ রবিবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। হামলার ঘটনায় গতকাল শনিবার রাতে সোনারগাঁও থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত নুরুদ্দিন হাওলাদার ভোলা জেলার সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে নির্মাণকাজের ঠিকাদারি করতেন।

স্বজনদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের দায়িত্ব নেন নুরুদ্দিন। কাজ শেষ হলেও বকেয়া টাকা পরিশোধ না করে উল্টো তাঁকে আরও কাজ করার জন্য চাপ দেওয়া হতো। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ পরিবারের।

নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বলেন, আমার স্বামী কয়েকবার পাওনা টাকা চাইতে গেলে ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সময় হুমকি দিয়েছে। গত ১৪ মে বৃহস্পতিবার বিকেলে আব্দুর রব ও তার দুই ছেলে জাহিদ হৃদয় ও মেহেদী হাসান শুভ বাসায় এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে রাস্তায় কথা কাটাকাটির একপর্যায়ে তার স্বামীর ওপর হামলা চালিয়ে তার স্বামীকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই মিজান রহমান জানান, আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে করে এসে নুরুদ্দিনকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে যান। সেখানে তর্ক শুরু হলে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করেন। একটি আঘাত সরাসরি তার বুকে লাগে।

মিজান বলেন, আমি ৭ তলা থেকে নিচে নামতে নামতেই তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার ভোরে তিনি মারা যান।

স্বজনদের দাবি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই নুরুদ্দিনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও সাড়ে তিন মাস বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনে দুপুরে জনসম্মুখে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park