1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে কেওঢালা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা দিয়ে অতিবাহিত হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্টেশন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) সকাল১০ টার সময় কেওঢালা বাস স্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।

স্থানীয় এলাকাবাসীর দাবি, এই গুরুত্বপূর্ণ এলাকায় আশেপাশে রয়েছে হিন্দুদের তীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানঘাট ও বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাট-বাজার। পাশাপাশি মাত্র ১শ গজের মধ্যে রয়েছে ১৫ থেকে ২০টি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন প্রায় ১০ থেকে ২৫ হাজার জনসাধারণ ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি, নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা বক্তব্যে বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাস স্ট্যান্ডে এখানে একটি ওভারব্রীজ না থাকায় প্রতি বছর অসংখ্য মানুষের করুণ মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়,রাস্তা পারাপারের অনেক সমস্যা হয়,যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সড়ক ও জনপদ বিভাগের উচিত অনতিবিলম্বে এখানে একটি ফুট ওভারব্রীজ নির্মাণ করা। আমি বলতে চাই অতি দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে আমি আপনাদের আশ্বস্ত করলাম।যত তাড়াতাড়ি পারি এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

স্থানীয় মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন বলেন, “এই মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পারাপার হন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পথচারী দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করছেন। তাছাড়া এখান দিয়ে রাস্তা পারাপারের ঝুঁকি ভয়াবহ। তাই কেওঢালা বাসস্টেশনে একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।
আমানউল্লাহ আমান বলেন, “এমন কোনো দিন, সপ্তাহ বা মাস নেই, যেদিন এই সড়কে পথচারী হতাহতের ঘটনা ঘটে না। তাই মহাসড়কের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সকলের কাছে অতি দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএনপি নেতা মো. মহসিন প্রধান, জাহিদ ভূঁইয়া, আয়নাল হক, মোহসিন কানন, মো. শামিম মিয়া, মোক্তার হোসেন, ডা. শাহ জালাল, মো. উজ্জ্বল, মো. হানিফ কন্ট্রাক্টর, আমানউল্লাহ আমান, মাজেদা মেম্বার, আবুল হাসনাত আবুল, সাদেক হোসেন ভূঁইয়া, মো. আল-আমিন, হারুন অর রশিদ, মো. সানাউল্লাহ মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park