1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় ব্যাটারির কেমিক্যাল বর্জ্যে ভয়াবহ আগুন,পুনরাবৃত্তি নিয়ে জনমনে আতঙ্ক

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতাঃ

পাবনার বেড়া উপজেলার কৈটোলা সুইচ গেট বাজার এলাকায় গেলো (২৫ এপ্রিল শনিবার) দুপুরে এক কেমিক্যাল বর্জ্যের স্তুপে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখা ৩০-৩৫ ফিট উপরে উঠে ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোয়া আশেপাশের মানুষের দৃষ্টিতে আসলে আশেপাশে থেকে সাধারণ মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। এর আধাঘন্টা পরে বেড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন পৌঁছায় এবং সাধারণ মানুষের এক ঘন্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা জানান,কেমিক্যালের এই স্তূপের মধ্যে ছিল,ব্যাটারির সালি ( সীসার ড্রাস্ট কেমিক্যাল), এসিড মিক্সড, ব্যাটারির প্লাস্টিক কভারসহ বিভিন্ন দাহ্য জাতীয় পদার্থ। দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহতায় রূপ নেয়। এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি নিয়ে স্থানীয় জনসাধারণে মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। কৈটোলা ও পার্শ্ববর্তী নতুনভারেঙ্গা ইউনিয়ন এলাকায় অবৈধ ভাবে ব্যাটারি,সিসা কেমিক্যাল বর্জ্যে সংশ্লিষ্ট অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এ সকল ব্যবসা কেন্দ্রে অসচেতনতায় ঘটতে পারে আবার ও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় বাসিন্দারা জনান,ওই গ্রামেরই রউফ শেখের ছেলে সানাউল্লাহ শেখ (৩৬) এই কেমিক্যাল স্তুপের মালিক। সানাউল্লাহ এর কেমিক্যাল প্রসেস ফ্যাক্টরির মতো সুইচগেট ও রাকসা বাজার এলাকায় এমন আরো চার-পাঁচটা ফ্যাক্টরিতে নিয়মিত কার্যক্রম চলছে। বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরির উচ্ছিষ্ট বর্জ্য তারা ক্রয় এনে জনবসতি এলাকায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে এই কার্যক্রম চালান। আশপাশে ছড়িয়ে পড়ছে কেমিক্যাল এর দুর্গন্ধ। এর ফলে মানবদেহে বিভিন্ন প্রাণঘাতী রোগ সৃষ্টির আশঙ্কা রয়েছে। কেমিক্যাল মিশ্রিত পানি নদীতে,পুকুরে,ফসলি জমিতে মিশে পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। অবৈধভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল সংশ্লিষ্ট কার্যক্রম অতি দ্রুত বন্ধ করার দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন অবগত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park