1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের অপ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে আষাঢ়িয়ারচর এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারী।

সংবাদ সম্মেলনে আব্দুর রউফ দাবি করেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল তার বিরুদ্ধে এ অপ প্রচার করছেন। তিনি দাবি করেন, ঈদের মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার পর থেকে পরিবার ও তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আব্দুল জলিল মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে থাকেন। তার ব্যক্তিগত দুইজন গাড়ি চালক রয়েছে। তাদের মাধ্যমে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার পর থেকে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।

আব্দুর রউফ আরো দাবি করেন, বিএনপি নেতা আব্দুল জলিল অবৈধ চুনা কারখানা থেকে প্রতি মাসে এক লাখ টাকা মাসোহারা পেতেন। বর্তমানে লক্ষাধিক টাকার বেশি মাসোহারার প্রস্তাব চুনা কারখানার মালিক প্রত্যাখান করায় আমাকে জড়িয়ে অপ প্রচার করছেন। এছাড়াও সরকারী জমিতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া তোলার বিষয়ে তিনি জড়িত নয় বলে দাবি করেন। ওই জায়গায় আওয়ামীলীগ সরকারের আমলেই দোকানপাটগুলো গড়ে উঠেছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে জড়িয়েও আব্দুল জলিল অপ-প্রচার করছেন। এবিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ দায়ের করবেন।

অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দাবি করেন, তিনি বিভিন্ন সময়ে আব্দুর রউফের বিরুদ্ধে যেসব কথা বলেছেন সকল কথা সত্য। এখন তিনি দোষ ঢাকতে এসব কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park