1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

প্রবাসীর নিকট থেকে কয়েক দফায় চাঁদা আদায়,কাঙ্খিত চাঁদা না পেয়ে হুমকি ও মিথ্যা অপপ্রচার

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

পাবনায় প্রবাসীর নিকট থেকে কয়েক দফায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতা সাগর আউয়াল লালু’র ছত্রছায়ায় থাকা হেকমত ও মান্নানের নেতৃত্বাধীন সন্ত্রাসী ও চরমপন্থী সদস্যদের বিরুদ্ধে। এমনকি তাদের কাঙ্খিত পরিমাণ চাঁদা না পেয়ে ভুক্তভোগী প্রবাসী আহসান হাবিব সবুজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নাধীন বিলচাপড়ি আদর্শ গ্রামে।এঘটনায় ভুক্তভোগী প্রবাসী আহসান হাবিব সবুজের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ভীতসন্ত্রস্ত হয়ে নিজেদের চাঁদাবাজির অভিযোগ কে ধামাচাপা দিতে পরিকল্পিত ভাবে ভুক্তভোগী প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সংবাদ পরিবেশন করায় এই সন্ত্রাসী গোষ্ঠী। জানা যায়, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে প্রবাস থেকে দেশে আসে ভুক্তভোগী প্রবাসী আহসান হাবিব সবুজ।দেশে আসার পর থেকে বিভিন্ন সময় তার নিকট থেকে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগর আউয়াল লালুর ছত্রছায়ায় হেকমত ও মান্নানের নেতৃত্বাধীন সন্ত্রাসী ও চরমপন্থী সদস্যরা। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে ভুক্তভোগী প্রবাসী পাঁচ বারে ৩৫ হাজার (সাগর আউয়াল লালু কে ৩ বারে ২৫ হাজার টাকা, মিন্টুকে ৫ হাজার টাকা ও হেকমত কে ৫ হাজার) টাকা চাঁদা প্রদান করেন ভুক্তভোগী প্রবাসীর বিকাশ একাউন্টের লেনদেন থেকে যার প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবি অব্যাহত থাকায় ১.হেকমত আলী,পিতা: মৃত আব্দুস সামাদ সরকার,সাং-বারআনি,২.আব্দুল মান্নান,পিতা:মৃত-আফজাল প্রামাণিক, সাং-বিলচাপড়ি,৩.সাগর আউয়াল লালু,৪.মিন্টু উভয়ের পিতা-অঙাত,সাং-তেবাড়িয়া সহ কয়েকজনের বিরুদ্ধে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী আহসান হাবিব সবুজের স্ত্রী খাদিজা আক্তার। থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করায় রাজনৈতিক ও সামাজিক ভাবে চাপে পড়ে ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগর আউয়াল লালু। যেকারণে নিজের রাজনৈতিক পদ-পদবী বহাল রাখতে ও দলের অন্যান্যদের চাঁদাবাজি মামলার থেকে বাঁচাতে ভুক্তভোগী প্রবাসীর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে আদম ব্যবসা ও এসংক্রান্ত গ্রাহকের টাকা আত্মসাতের মিথ্যা নাটক সাজায় তারা। এবিষয় প্রচার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও অনলাইন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করায় তারা। এসকল সন্ত্রাসী,চাঁদাবাজ ও চরমপন্থী সদস্যদের ভয়াল থাবা থেকে নিজের পরিবারকে রক্ষা ও এদের যথাযথ শাস্তি নিশ্চিত করে ধুলাউড়ি ইউনিয়ন কে সর্বসাধারণের নিরাপদ আবাসস্থলে পরিণত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী প্রবাসী আহসান হাবিব সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park