1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

চাঁদপুর প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৪ বার পঠিত

আলমগীর হোসেন, চাঁদপুর:

বর্নাঢ্য আয়োজনে ও আনন্দগণ পরিবেশে ঐতিহ্যবাহী সংগঠন চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮এপ্রিল) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে তাদের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মিলন মেলা লক্ষ্যকরা যায়। আনন্দগন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গণমানুষের অধিকার রক্ষায় আমরা নিরপেক্ষ নই, আমরা পক্ষপাতিত্ব করবোই। নারী বিদ্বেশী সরকারকে কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবেনা। তাই বারবার শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আমরা চাঁদপুরের সাংবাদিকদের ন্যায় ও নীতির পক্ষে সব সময় পাশে ছিলাম ও থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, সকলকে নিজ জায়গা থেকে স্ব-স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলে, চাঁদপুরের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমি যেকোন প্রয়োজনে চাঁদপুরের সাংবাদিকদের পাশে থাকবো।

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, চাঁদপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধতা দেখে আমি মুগ্ধ। তাদের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকবো।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদাউস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু,সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী সাহাদাত, জালাল চৌধুরী, বিএম হান্নান, শরিফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা,জিএম শাহীন সহ প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এক লক্ষ টাকা করে অনুদান হিসাবে দেওয়া তাৎক্ষণিক মোট তিন লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটির সদস্যদেরকে প্রধান অতিথি ক্রেস্ট দিয়ে অভিষিক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park