1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি বিভিন্ন উদ্ধার করা হয়েছে। এসময় কর্মকান্ডে অভিযুক্ত সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।

জানা গেছে, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন। পাশাপাশি কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত পরবর্তীতে কচ্ছপগুলোকে বৈদ্যেরবাজারে অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলিকে অবমুক্তও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park