1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

বৈশাখ উদযাপনকে ভিন্ন মাত্রা দিতে প্রথমবারের মতো সোনারগাঁয়ে মিনি ম্যারাথনের আয়োজন করেছে সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁ”।

উৎসবমুখর পরিবেশে বৈশাখী সাজসজ্জায় সাড়ে সাত কিলোমিটার এ ম্যারাথনের অংশ নেন বিভিন্ন বয়সের দুই শতাধিক দৌড়বিদ।

মঙ্গলবার বৈশাখের প্রথম প্রহরে অনুষ্ঠিত এ ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আল আমিন তুষার, ভোরের পাখি সোনারগাঁ এর অন্যতম সংগঠক মোঃ শহীদ, সেলিম হুসাইন, রফিকুল ইসলাম বিপ্লব, মোশারফ হোসেন, রমজান হাসান, মোঃ হানিফ, মোহাম্মদ মাখন, মোঃ আল আমিন, মোক্তার হোসেন, মোঃ খালেক, সাংবাদিক ফরিদ হোসেন, কামরুজ্জামান রানা, এরশাদ হুসাইন অন্য, মোঃ পারভেজ আলম প্রমূখ।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পহেলা বৈশাখের প্রথম প্রহরে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে নিজেকে ধন্য মনে করছি। সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প কিছুই নেই। এবারের নববর্ষের প্রথম প্রহরে সুস্থ থাকার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী এ আয়োজনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। ভবিষ্যতে এধরনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে।

অংশগ্রহণকারীদের মধ্যে ভোরের পাখি সোনারগাঁ এর সদস্য ও সাংবাদিক আল আমিন তুষার বলেন, পহেলা বৈশাখে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শুধু শারীরিক সুস্থতার বার্তা দেয় না, বরং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতেও সহায়ক ভূমিকা পালন করবে।

ম্যারাথনের নির্ধারিত সড়ক পানামসিটি থেকে শুরু করে থানা রোড হয়ে মোগরাপাড়া চৌরাস্তা ও উদ্ববগঞ্জসহ নানা প্রান্তে ছিল স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

পরে পান্তা-ইলিশের আয়োজন শেষে বিজয়ীদের রানারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park