1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পালিত হলো পাহাড়ি বিঝু উৎসব

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব পালন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সোনারগাঁয়ের কাঁচপুরে এ উৎসব পালন করা হয়। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে তারা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়। উৎসব উপলক্ষে ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষরা জানান, নারায়নগঞ্জে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তারা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পান। তাই দিবসটি তাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকে না। এজন্য এবছর তারা প্রথমবারের মতো এ বিঝু উৎসব পালন করছেন। ছোট পরিসরেও উৎসবটি পালন করতে পেরে তাদের ভালো লেগেছে বলে জানিয়েছেন।

আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়–য়া বলেন, নারায়ণগঞ্জ জেলায় পাহাড়ি জনগোষ্ঠী চাকরি করেন। যারা এ উৎসবে বাড়ি যেতে পারেন না তাদের নিয়েই এ উৎসব আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছেন। নতুন বছর সকলের সুন্দর কাটুক এ প্রত্যাশায় এ উৎসবের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park