1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও র‌্যাব সদস্যরা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে মেয়াজ ফুড প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে র‌্যাব-১১ এর ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব ১১ এর সুত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল।  অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিলো। এসময় অবৈধ কাজ করার অপরাধে প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুইলাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদ এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park