1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে অবৈধ চুনা কারখানায় অভিযান’ ২৫,০০০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । সোমবার (৬ এপ্রিল ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় একটি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাভুক্ত ২৬নং ওয়ার্ড ঢাকেশ্বরী স্ট্যান্ড সোনাচড়াবাগ এলাকায় একটি চুনা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বন্দর জোবিওর প্রকৌশলী মোহাম্মদ জাহিন আমী এ সময় তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তিতাসের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে স্থাপিত গ্যাস বিতরণ লাইনের উৎস পয়েন্ট কিলিং ও ক্যাপিং করা হয়েছে। অভিযানের সময় কারখানা গুলো থেকে এম,এস পাইব (২ ইঞ্চি) ২০- ফুট ও প্লাস্টিক পাইপ (১.৫ইঞ্চি)-১৫০ফুট। অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত হওয়ায় বেজসহ পুরো কাঠামো গুড়িয়ে দেওয়া হয়।তিতাস কর্তৃপক্ষ আরো জানান, বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park