1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, থানায় মামলা

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রবিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. লিটন (৩১)। তিনি রংপুর জেলার জাহিদুল হকের ছেলে। লিটন সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ হত্যাকান্ডের ঘটনায় আজ সোমবার সকালে নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত  ৭/ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. লিটন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী হিসেবে কাজ করেন। তার সঙ্গে সোনারগাঁয়ে সাকিব ও সাত ভাই গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। লিটন ওই গ্রুপের কয়েকজনের সাথে বন্ধু হিসেবে চলাফেরা করতো। সাকিব ও সাত ভাই গ্রুপের লোকজন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমুলক কর্মকান্ড করতো। এ নিয়ে লিটন বিভিন্ন সময় তাদের বন্ধুদের অপরাধমুলক কর্মকান্ডের নিষেধ করে।

এ নিয়ে গত শনিবার ওই গ্রুপের সঙ্গে লিটনের ঝগড়া হয়। গত রবিবার রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে এলাকার সন্ত্রাসী ডন রাসেল, সাকিব, ইমরান, সাত ভাই গ্রুপের জসিম, ওয়াসিম, ওসমান ও কাঠগুন্ডা জসিমের নেতৃত্বে ৭/ ৮ জনের একটি দল  লাঠি সোঠা, লোহার রড, ধারালো দা, চাপাতি ও রামদা নিয়ে মো. লিটনের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা লিটনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে লিটনের আত্মচিকারে এলাকাবাসী এসে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। এ হত্যা কান্ডের ঘটনায় নিহত লিটনের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদী হয়ে ডন রাসেলকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭/ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বাদী ও নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বলেন, তার স্বামীকে সন্ত্রাসী রাসেল, সাকিব গংরা নির্মমভাবে হত্যা করেছে। লিটন নিরঅপরাধ। সে তাদের বিভিন্ন অপরাধ ও অন্যায়ে প্রতিবাদ করতেন। এ নিয়ে তাদের মধ্যে দন্ধ হয়। এ দন্ধেই সন্ত্রাসীরা তার স্বামীকে হত্যা করে। তিনি তার স্বামী হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের
গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park