1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত ৩

  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

দাবিকৃত চাঁদা না দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নেতার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। গত মঙ্গলবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতার স্ত্রীসহ ৩ জন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বাদী হয়ে আজ বুধবার দুপুরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম দীর্ঘদিন যাবত এলাকায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানীর সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এ ব্যবসায় পাটনার দাবি করেন বৈদ্যের বাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের রতন, খোকন, রাজু, সাকিবসহ ১০/১২ জনের একটি গ্রুপ। তিনি এ দাবি রাজি না হওয়ার তার কাছ থেকে ব্যবসার ২৫ শতাংশ লভ্যাংশ চাদাঁ দাবি করে। দাবিকৃত এ চাঁদা দিতে রাজি না হওয়ার বিএনপি নেতা আবুল হাসেমকে বিভিন্ন সময় হত্যা হুমকি দেয় তারা। এর জেরে তারা গত দু’দিন ধরে আবারও দাবিকৃত চাঁদা দাবি করে।

দাবিকৃত চাঁদা না দেয়ায় গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে বিএনপির নেতা আবুল হাসেমের বাড়িতে রতন, খোকন, রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা আবুল হাসেমের বাড়িঘর ভাংচুর করে, আসবাবপত্র তছনছ করে  আলমারী ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, স্বর্ণলংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বিএনপি নেতা আবুল হাসেম বাড়িতে ছিলেন না। হামলার সময় হামলাকারীদের বাধা দিতে এলে আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল, ভাইয়ের স্ত্রী মুকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় আজ বুধবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত রতন ও খোকন ঘটনার কথা অস্বাকীর করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, হামলার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার জন্য এলাকায় অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park