1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন বৃক্ষরোপণ: এমপি মান্নান

  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়িত হলে, দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজহারুল ইসলাম মান্নান বলেন, কাঁচপুর সেতু ও আশপাশে সবসময় যানজট লেগে থাকে। হাইওয়ে পুলিশ কী কাজ করে আমি নিজেই দেখতে পাই না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাত দোকানপাট গড়ে উঠেছে। যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের আওতায় নয়। তাই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ যদি কাজ না করে আমরা জেলা পুলিশের সহায়তহায় নিজেরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি সকল পরিবহন টিকিট কাউন্টার মহাসড়কের পাশ থেকে দ্রুত নতুন যে বাস টার্মিনাল নির্মাণ হচ্ছে, সেখানে সরিয়ে নিতে হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সংসদ সদস্য বলেন, আমরা যেসব বৃক্ষ রোপণ করছি, তা যেন কোনো অবস্থাতেই কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park