1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাদিকুর রহমান সেন্টু

  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সেন্টু তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে।

সম্প্রতি চিহ্নিত মাদক কারবারি ‘লুঙ্গি মিজান’-এর সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সেন্টু বলেন, রাজনৈতিক জীবনে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দেখা হয় এবং অনেকেই ছবি তোলেন। কোনো ব্যক্তির সঙ্গে ছবি থাকা মানেই তার অপরাধের সঙ্গে জড়িত থাকা নয়।

তিনি আরও বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি সবসময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এবং কোনো অপরাধী চক্রের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি, তাকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সেন্টু অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল এখন তার বিরুদ্ধে ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা করছে। তবে এ ধরনের অপপ্রচার কখনোই সফল হবে না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি তার শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, যেন তারা এই ধরনের ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হন। সত্য একদিন প্রকাশ পাবে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, মিথ্যা দিয়ে মানুষের ভালোবাসা থেকে আমাকে দূরে সরানো যাবে না। বিচার জনগণের কাছেই রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park