1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অবৈধ ব্যাটারি কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন 

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা দুটি ব্যাটারি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারখানা দুটি গুড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় ব্যাটারী তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাহজরদী এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দুটি কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। উৎপাদনে ব্যবহৃত সীশাসহ এসিড মিশ্রিত পানি পাশ্ববর্তী নদ ও খালে ফেলে পরিবেশ দূষন করেছে। এছাড়াও ক্ষতিকারন রাসায়নিক দ্রব্যের প্রভাবে ওই এলাকার মানুষ চর্ম রোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়গুলো তুলে ধরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ব্যটারি কারখানা দুটি গুড়িয়ে দেয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি প্রভাবশালী মহল কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। ফলে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যাটারী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে ব্যাটারী উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারী উৎপাদনের দায়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park