1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই!

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিন-দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে জহিরুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় সারে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জহিরুল ইসলাম নামের ওই ভুক্তভোগীকে গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত ও অচেতন অবস্থায় সোনারগাঁ সেবা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শুক্রবার সকালে সোনারগাঁ থানায় গিয়ে লিখিত অভিযোগে করেন জহিরুল ইসলাম।

অভিযোগ থেকে জানাযায়, ভাংঙ্গারীর ব্যবসায়ী জহিরুল মোগরাপাড়া চৌরাস্তার একটি ব্যাংক থেকে টাকা তুলে সিএনজি করে মেঘনা যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দি স্টানে একটি প্রাইভেটকার তার সিএনজির গতি রোধ করে। এ সময় ৫ জন গোয়েন্দা পুলিশ (ডিবি) পোষাক পরিহিত পরিচয় দিয়ে ব্যবসায়ী জহিরুলকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকার ভরে নিয়ে যায়। তারপর তার উপর চলায় মানসিক ও শারীর নির্যাতন আর ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা সব টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে বস্তল এলাকায় নিয়ে অচেতন অবস্থায় ফেলে যায়।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, যেহেতু দিন-দুপুরের ঘটনা ছিনতাইকারীরা পার পাবে না। মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আছে, ছিনতাইকারীদের ধরতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park