1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কম্পিউটার দোকানে তৈরি হতো জেএসসি এসএসসি জাল সনদ

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

কম্পিউটার দোকানে তৈরি হতো জাল সনদ,দুই দোকানিকে জরিমানা। পাবনার বেড়ায় জাল সনদ তৈরির দায়ে কম্পিউটারের দুটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। জানা যায়,দোকান দুটির বিরুদ্ধে শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরি করে বিক্রির অভিযোগ ছিল। সত্যতা জানতে দুই স্টাফকে সনদ তৈরি করে নিয়ে আসার জন্য পাঠানো হয়। এসময় রাকিব কম্পিউটার জানায়,তারা অষ্টম শ্রেণি পর্যন্ত সনদ বানিয়ে দিতে পারবেন। এসএসসি পাসের সনদ পাশের দোকান আকাশ কম্পিউটার থেকে করা যাবে। এরপর অভিযান চালানো হলে দুটি দোকানেই জাল সনদ তৈরির সফটওয়্যার,ওয়ার্ড ফাইল ও বিভিন্ন প্রমাণাদি পাওয়া যায়। দুটি জন্মসনদ ও দুটি শিক্ষা সনদ অনলাইন ভেরিফিকেশন করে নকল বলে প্রমাণিত হয়। পরে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত আকাশকে ১০ হাজার টাকা এবং অভিযুক্ত রাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, ‌‘আকাশের বাবা একজন কৃষক। তার পরিবারে আটজন নির্ভরশীল। রাকিবের বাবা একজন অসুস্থ অটোচালক ও অসহায়। তারা দুজনই আর কখনো এমন হীন কাজ করবেন না মুচলেকা দিয়েছেন। এজন্য তাদেরকে জেল দেওয়া হয়নি। তবে তারা কঠোর নজরদারিতে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park