
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আদালতের জারিকৃত দেওয়ানী মামলা অবজ্ঞা করে বিরোধপূর্ণ জমির ধান গাছ কেটে নিয়ে যাওয়ার মতো গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া এলাকার হাবু মোল্লা ও তার ছেলে সাইফুল মোল্লা গংদের বিরুদ্ধে। আদালতের চলাকালীন দেওয়ানী মামলা নাম্বার ৬০১/২০২৫।
ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া এলাকার মুছলন্দপুর মৌজায়।
মামলার বাদী মোসাঃ রাবেয়া আক্তার অভিযোগ করেছেন যে, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিবাদীরা শান্তি-শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করেছেন। আইন অমান্নকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
Leave a Reply