1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি; অপপ্রচার ও ব্যানার ছিঁড়ে দমানো যাবে না: আতাউর রহমান

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে চেয়্যারম্যান পদপ্রার্থী ও বিএনপির সোনারগাঁও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের ঝুলানো নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন তিনি।

আতাউর রহমান বলেন, কাউকে ছোট করে, বদনাম ছড়িয়ে, ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে কিংবা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে তাকে দমানো সম্ভব নয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সমর্থন বন্ধ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জনগণ যাকে ভালোবেসে সমর্থন দেবে, শেষ পর্যন্ত সেই-ই মোগরাপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নির্বাচিত হবে। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি।

এ সময় তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আতাউর রহমান বলেন, “অপপ্রচার ও হিংসাত্মক রাজনীতি ছেড়ে সবাইকে জনগণের রাজনীতি করতে হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে মোগরাপাড়া ইউনিয়নে বিভিন্ন প্রার্থীর প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এরই মধ্যে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park