1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ৪০০ বছরের পুরনো আনন্দ বাজার হাটের ইজারা পেলেন বাছেদ মেম্বার

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের আনন্দ বাজার হাটের ইজারা পেল উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও উত্তর দামোদরদী গ্রামের হাজি আঃ বারেক মিয়ার ছেলে বাছেদ মেম্বার।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাছেদ মেম্বারের নামে বরাদ্দ দেয়া হয়।

সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯৭ লক্ষ ৭৮৬ টাকায় তিনি আগামী এক বছরের জন্য ইজারা পেলেন। ভ্যাটসহ ১ কোটি ২৫ লক্ষ টাকা প্রায়।

সোনারগাঁও উপজেলা পরিষদের পক্ষ থেকে বাছেদ মেম্বার কে ইজারাদার হিসেবে ঘোষণা দেয়ার পর তিনি জানান, আনন্দ বাজারে যারা ব্যবসা করেন তাদের উপর যাতে কোন ধরনের নির্যাতন কিংবা ইজারার টাকা জোরপূর্বক বাড়িয়ে না দেয়া হয় সেজন্যই দরপত্রে অংশগ্রহণ করেছেন। ব্যবসায়ীদের সুবিধার্থে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park