1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে বিপুল পরিমাণ চায়নাদুয়ারি জাল জব্দ

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৬ বার পঠিত

হৃদয় হোসাইন,নিজস্ব সংবাদদাতা:

পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে। এসআর কুরিয়ার সার্ভিস বেড়া শাখার গোডাউন থেকে বিপুল পরিমাণ চায়নাদুয়ারি জাল উদ্ধার করা হয়। (২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) আনুমানিক রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দুই ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এসময় বেড়া বাজারে এসআর কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে বিপুল পরিমাণ চায়নাদুয়ারি জাল উদ্ধার করা হয়। প্রশানের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়। বেড়া মডেল থানার সঙ্গীয় ফোর্সসহ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হলে কুরিয়ার অফিস তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। কুরিয়ারের ম্যানেজারের নাম্বারে কল দিলে সে আসছে বলে জানায় ও এখানে তাদের অফিস হলেও গোডাউন অন্যত্র অবস্থিত বলে মিসলিড করার চেষ্টা করে। তাদের প্রদানকৃত তথ্য অনুযায়ী লোকেশনে যাওয়ার জন্যে গাড়ি ঘুরানো হলে পরবর্তীতে দ্রুত গোডাউনের তালা খুলে জালের বস্তা বের করে নেয়ার চেষ্টা করে। এসময় বারবার চেষ্টা করেও অভিযুক্তের নাম্বারে কল দিয়ে না পাওয়ায় সন্দেহের অবকাশ হলে পুনরায় ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত কুরিয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী গাড়ির শব্দ পেয়েই পালিয়ে যায়। সাথে থাকা ভ্যানচালকের কাছ থেকে পরবর্তীতে বিশ্ব, সাং-বনগ্রাম নামে একজন অভিযুক্তের বিষয়ে তথ্য পাওয়া যায়। আরও জানান,চায়নাদুয়ারি জাল দেশের মৎস্য সম্পদ ধ্বংসের নেপথ্যে অন্যতম কারণ, যা তৈরি, আমদানি, বিপণন, গুদামজাত, বহন ও অধিকারে রাখা মৎস্য রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫ এর ২ ধারা অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দকৃত মালামাল (২২ বস্তা জাল,যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকার বেশি) বেড়া মডেল থানার এসআই আলী আজমের জিম্মায় রাখা হয়েছে। নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল পরিবহন ও বিক্রির অভিযোগে এসআর ট্রাভেলসের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park