
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পশ্চিম হাজিপুর,কল্যান্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। একটি মশার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুনা কারখানা ও মিমহো ফুড প্রোডাক্টস চানাচুর ফ্যাক্টরি, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিটি স্পটের অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট কিলিং ক্যাপিং করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়,প্রকৌশলী মোঃ জাহিন আমীর খান, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলাম,সহকারী প্রকৌশলী মোঃ শাহ আলম রনি। এ সময় তিতাস কর্তৃপক্ষ বলেন বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ সময় পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন
Leave a Reply