1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমান

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাওয়া মো. মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সোনারগাঁ থানার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মামুনের ছোট ভাই।

মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ) এবং পেশায় ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে অবস্থিত পরিবেশবান্ধব কারখানা হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক।

১৯৬৬ সালে জন্ম নেওয়া মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি (এফসিএমএ) অর্জন করেন।

উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে তৈরি পোশাকের পাশাপাশি আবাসন খাতেও তাঁর বিনিয়োগ রয়েছে। তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park