1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন’ দুইটি প্রতিষ্ঠানে জরিমানা

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৬ স্থানে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ অভিযানে তারাবো পৌরসভার বরাব সাঈদ মার্কেট এলাকায় এ-২ ওয়াশিং প্লান্ট ও আশরাফিয়া টেক্সটাইল নামে দুই প্রতিষ্ঠানে ৭০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আশরাফিয়া টেক্সটাইল প্রতিষ্ঠানে বাউন্ডারি সাথে ২ টি ১” অবৈধ রাইজার পরিলক্ষিত হওয়ায় রাইজার ২ টি কিলিং করা হয়। রাইজার হতে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া আশরাফি টেক্সটাইলকে ৫০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ । আবাসিক (পাইওনিয়ার হাউজ) নামে বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়, বানিজ্যিক নাম বিহীন হোটেল এর অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম জোহানা সার্বিক সহায়তা করেন রূপগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় তিতাস কর্তৃপক্ষ বলেন,রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন সহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park