
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানা ওসি মহিববুল্লাহ, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ডার, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ ফায়ার সার্ভিস, সোনারগাঁ সরকারি কলেজ, মোগরাপাড়া সরকারি স্কুল, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল, উপজেলা প্রশাসন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।
শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল শোকের আবহ ও শ্রদ্ধার নিস্তব্ধতা। শ্রদ্ধার শেষে শহীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply