1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদসহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনহ ৯ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা পরিপত্রে এমন শর্ত রাখা হয়েছিল। গত ১৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে এ পরিপত্র জারি করা হয়। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনে স্বাক্ষরিত এক পত্রে জানা যায়।

নির্বাচনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লাখ ৪০হাজার ৬শ ১৬। এ ভোট থেকে ৭হাজার ৭শ ৬৪টি ভোট বিভিন্ন কারনে বাতিল হয়। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৮শ ৫২টি। প্রদত্ত ভোটের সংখ্যায় ৯ প্রার্থী কেউ আট ভাগের এক অংশ ভোট পাননি। জামানত টিকানোর এ আসনে জন্য প্রত্যেক প্রার্থী ৪২ হাজার ৫শ ৭৭ভোট পেতে হবে। এ নির্বাচনে সংসদ সদস্যদের ৫০ হাজার টাকা জামানত দিয়ে নির্বাচনে অংশ নিতে হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার পক্ষে স্বাক্ষরিত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাঈমা ইসলাম বেসরকারী ফলাফল চুড়ান্ত বার্তা থেকে জানা যায়। নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম পেয়েছেন-৪ হাজার ৫শ ৯৬,স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩শ ৭৯,  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ পেয়েছেন ১৪ হাজার ২শ ২৩, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো.শাহজাহান শিবলী পেয়েছেন ১হাজার ১শ ৯৩ভোট,গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অঞ্জন দাস পেয়েছেন ৬শ ৩৮ ভোট, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী  মো. ওয়াহিদুর রহমান মিল্কী পেয়েছেন ৩শ ১৪, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি পেয়েছেন ৭শ ৬৯ ভোট, জনতার দল মনোনীত প্রার্থী আব্দুল করিম মুন্সি পেয়েছেন ২শ ৮৫ ভোট ও এবি পার্টির আরিফুল ইসলাম ১শ ৩৭ ভোট পেয়েছেন। যদিও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন শেষ হওয়ার দেড়ঘন্টা আগে নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে মূল প্রতিদ্বন্দিতা করেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। বিএনপির প্রার্থী পোষ্টাল ভোট গননাকেন্দ্রসহ ২১১টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৪শ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থী পেয়েছেন ১লাখ ৩৪ হাজার ৯ শ ১৮ ভোট। ফলে এ আসনে ২০ হাজার ৪ শ ৮২ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নির্বাচনের জামানত বাজেয়াপ্ত করতে প্রার্থীদের কোন প্রকার নিয়মনীতি পালনের দরকার নেই। তবে কিছু চিঠির প্রক্রিয়া করে পাঠাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park