1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানি,খাসেরগাঁও এবং ছোট কোরবানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সোনারগাঁ থানায় রাখা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আগামীকাল রবিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর ইউনিয়নের খাসের গাঁও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩৫), আব্দুস সালামের ছেলে সাকিব মিয়া (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাশেদ (৩০), রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (৩২), ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমান মিয়ার ছেলে মো. জিসান (২০) ও লোকমান মিয়া (২৪)।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার রাসেল মিয়া ও ছোট কোরবানপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি একাধিকবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের দু’গ্রুপের সংঘর্ষকালে প্রকাশ্যে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফতুল্লা থানার মুজা মিয়ার ছেলে মাইনুল ইসলাম জিয়াকে গত ৩১ জানুয়ারি বুধবার গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার মানুষের মধ্যে আতংঙ্ক বিরাজ করে। আজ শনিবার ভোরে সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭টি দা, ৫টি টেঁটা, একটি হাসিয়াসহ ৭জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে এমন অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়। আগামীকাল রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park