1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোনারগাঁ শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভট্টপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতাকর্মীরা প্রচারণা করতে গেলে বাধা প্রদান করে। এ ঘটনায় মুহাম্মদ গিয়াসউদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে  বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ফুটবল প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মোঃ ইব্রাহিম, হিমেল এবং ড্রাইভার নূর হোসেন মিলে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে প্রচারণায় বৃহস্পতিবার অংশ নেন। দুপুর একটার ফুটবল প্রতীকে নির্বাচনি প্রচারণা করতে গেলে সোনারগাঁ থানার শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেন আমাদেরকে ধাক্কা-ধাক্কি, হুমকি-ধামকি দেয়। এক পর্যায়ে ভয়-ভীতিসহ গালমন্দ করে তাদের  কাছ থেকে এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। এসময় মারমুখী আচরণ করিয়া ফুটবল মার্কার নির্বাচনি প্রচারণা বাঁধা বিঘ্ন ঘটিয়ে বন্ধ করিয়া দেয়।

এ ঘটনায় বিকেলে ৫ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কোনভাবেই প্রচারণায় বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park