1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকায় নবীনগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকায় নবীনগরের আওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের আমন্ত্রণে আজ (৭ এপ্রিল ) বৃহস্পতিবারতাঁর শান্তিনগর চেম্বারে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ কামাল,তথ্য ও গবেষণা সম্পাদক আজহার হোসেন জামাল,স্বাস্থ্য সম্পাদক ডা: মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ভিপি এনামুল হক,এডভোকেট জুলকার নাঈম, এডভোকেট হেলাল উদ্দিন,এমদাদ হোসেন,সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম,মো: হাবিবুর রহমান, আলহাজ্ব মাহাবুব রেজা,হাজী অরুন পলাশ,আবু্ল ফায়েজ,আনিছুর রহমান ভূইয়া,জসিম উদ্দিন খন্দকার, দেলোয়ার হোসেন দুলাল প্রমূখ।

উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে গতিশীল করতে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের লক্ষ্যে নিয়াজ মোহাম্মদ খানকে আহবায়ক করে সম্মেলন প্রস্ততি কমিটি গঠনের জন্য জেলার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

 

একই সাথে গত ২৯ মার্চ নবীনগরে মুজিব বর্ষের অনুষ্ঠান পন্ড করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ও ডাকবাংলো তালাবদ্ধকারী অপরাধীদের এবং দলের নাম ভাঙ্গিয়ে পৌর হকার্সলীগের নামে নবীনগর লঞ্চ ঘাটের জায়গা দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানানো হয়।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল ব্যারিস্টার জাকির আহাম্মদের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদিআরব যাবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park