1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি- সাবেক রাষ্ট্রদূত

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও সৌদি আরবে বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, স্বাধীনতার পর থেকে কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি।

সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু সুবিধাবাদী ও দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃত সাংবাদিকরা সুবিধা বঞ্চিত হয়েছেন। অবশ্যই প্রকৃত সাংবাদিকদের উন্নয়নের কাজ করা প্রয়োজন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌর এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু এটা ভোটারদের সঙ্গে প্রতারণার শামিল। প্রকৃত পক্ষে আগামী ৫-৭ বছরের মধ্যে দেশের গ্যাস সংকট তীব্র হবে। যে সরকারই নির্বাচিত হবেন সেই সরকার গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বেকায়দায় থাকবেন। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে পড়বেন না।

তিনি আরো বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা অবস্থা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি ভবিষ্যতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা প্রতিকের পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park