1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

হাফিজ চেয়ারম্যানের পল্টিবাজিতে দিশেহারা নাগডেমরার জনগণ

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় রাজনীতি করা হাফিজুর রহমান হাফিজ চেয়ারম্যান এখন প্রকাশ্যে জামায়াতের সভা সমাবেশে। সিনেমা স্টাইলে আয়নাবাজি করে আওয়ামী লীগ থেকে রাতারাতি জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতাদের সাথে ব্যাপক সক্ষতা গড়ে তুলেছেন হাফিজ চেয়ারম্যান। পাবনার সাঁথিয়া উপজেলার ০১নং নাগডেমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। স্থানীয়দের সূত্রে জানা যায়, হাফিজ আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীর এ পিএস পরিচয় দেওয়া আশরাফুজ্জামান মিন্টুর হাত ধরে রাজনীতিতে আসেন। ক্ষমতা,প্রভাবশালী ও স্থানীয় এমপির আস্থাভাজন হওয়ার আশায়। হঠাৎ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ কে কোণঠাসা করে নিজেই হয়ে উঠে ছিলেন আওয়ামী লীগ নেতা। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর সুকৌশলে রাজনীতিতে ঘুরে দাঁড়ান হাফিজুর রহমান। তার বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ থাকার পরও। জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতাদের সাথে তার ব্যাপক সক্ষতা। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের দাবি, শেখ হাসিনা সরকারের সময় উপজেলা আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেসময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ,মিছিল ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবং নিজেকে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করতেন। স্থানীয় রাজনৈতিক মহলের অভিযোগ,অতীতের কর্মকাণ্ড ও বিভিন্ন বিতর্ক এড়াতেই তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। এতে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ধারণা করা হয় আবার চেয়ারম্যান হতে তার এই দল বদল করছেন। সম্প্রতি নাগডেমরা ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্টে। জামায়াতে ইসলামীর ধোপাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত প্রার্থী মেহেদী হাসান এর পাশে তার উপস্থিতি এ বিতর্কের সৃষ্টি করেছে। হাফিজ চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডের বিষয় এক বক্তব্যে সাঁথিয়া উপজেলা বি এনপির সাবেক সদস্য সচিব,সালাহউদ্দিন খান বলেন,নাগডেমরা ইউনিয়ন এর হাফিজ চেয়ারম্যান তার বিরুদ্ধে ৩ থেকে ৪ টি মামলা। সে আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচয় দেন৷ সেই হাফিজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে না। তাদের কে জামায়াত বুকে টেনে নিচ্ছে। নাগডেমরা ইউনিয়ন এর এক বাসিন্দা বলেন,তিনি আওয়ামী লীগের ছত্রছায়া থেকে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে নিজের কুকর্ম আড়াল করতে। দল বদল করে অন্য দলের রাজনীতিতে আশ্রয় নিয়েছেন। জনগণ এসব ভালো করেই বুঝে। তিনি আরও বলেন,জনগণের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান জনপ্রতিনিধির এভাবে বারবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন দুঃখজনক। এ ব্যাপারে হাফিজুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park