1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেড় কোটি টাকার মাদকসহ আটক-৩

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে লাভরা পাড়া এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য সহ ৩ মাদককারবারীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ।

এসময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ১৬০০ বোতল ফেন্সিডিল ও স্কারাপ, ৯৫০০ পিস ইয়াবা ও ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এসময় ৩ মাদককারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ (২৮), আলাউদ্দিনের রিফাত (১৮), পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল (২৩)।

অভিযান শেষে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় মাদকের যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে, যাদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park