1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

রূপগঞ্জে তিতাসের মোবাইল কোর্টে লক্ষ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করে এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার রসুলপুর,দীঘি বরাবো,রূপসী প্রধান বাড়ি এলাকায় মোট ৫ টি স্পটে ৩ টি শিল্প প্রতিষ্ঠান ১টি কয়েল কারখানা,১ টি নিটিং কারখানা,১ টি গার্নিস সোয়েটার কারখানা,১টি হোটেল সহ ২৫ টি আবাসিক বাড়ির ৪০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন এবং হোটেল মালিককে দশ হাজার টাকা ও গার্নিস সোয়েটার কারখানায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়ে।প্রতিটি  বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সায়মা রাইয়ানের নেতৃত্বে ও রূপগঞ্জ জোনের প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম এর সহায়তা অভিযান পরিচালনা করা হয়। মো.রায়হানসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় তিতাস কর্তৃপক্ষ জানান,রূপগঞ্জে  অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park