1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা 

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কাঁচপুর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে গোল্ডেন প্লাস নামের বেকারী মালিককে এ জরিমানা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়ালসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোল্ডেন প্লাস নামের একটি বেকারী অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করে বাজারজাত করে আসছে। বিষয়টি  ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে। পরে বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park