1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে পরিবহন চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে মহাসড়কে বালুর ড্রামট্রাক থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ভাঙ্গিয়ে আষাঢ়িয়ার চর এলাকায় এ চাঁদাবাজি করে। এ চাঁদাবাজি বন্ধে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন ড্রাম ট্রাক চালকরা। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুর রউফ বলেন, মহাসড়কের পাশে জমি ভরাট করার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহাড়া দেওয়া ও সিরিয়াল করার কারনে এ টাকা নিচ্ছেন।

ভূক্তভোগী ড্রাম ট্রাক চালকরা জানান, উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা গ্রুপের একটি জমিতে বালু ভরাট কাজ চলছে। ওই স্থানে প্রতিদিন ৬০-৭০টি ড্রাম ট্রাক বালু নিয়ে যায়। সেখানে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ভাঙ্গিয়ে তার কর্মী জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি প্রতিটি ট্রাক থেকে ২শ টাকা করে চাঁদা নিয়ে থাকেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তারা হামলা ও মারধরের হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।

প্রতিদিন তারা ড্রাম ট্রাক থেকে ১২-১৫ হাজার টাকার চাঁদা উত্তোলন করেন বলে জানিয়েছেন তারা। এদিকে আব্দুর রউফের ছোট ভাই আব্দুল লতিফ টাকা নেওয়ার বিষয়ে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি।

আসাদুল্লাহ নামের এক চালক জানান, তার কাছ থেকে আষাঢ়িয়ার চর এলাকায় আব্দুর রউফের কর্মী পরিচয়ে ২শ টাকা দাবি করেন। ফ্রেশ কোম্পানিতে বালু দিতে হলে এ টাকা দিতে হবে বলে জানান। এক পর্যায়ে টাকা দিতে না চাইলে তাকে মারধর করতে তেড়ে যান জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, বালু ভরাট কাজ শেষ হয়েছে। মহাসড়কের পাশে জমি ভরাট করার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহাড়া দেওয়া ও সিরিয়াল করার কারনে এ টাকা নিচ্ছেন।

চাঁদা উত্তোলনের বিষয়ে ইয়ানবির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তারা কোন চাঁদা নেননি।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, চাঁদাবাজির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park