1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর গ্রামে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, দাবি করা চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে তাণ্ডব চালিয়ে ফলদ গাছ কেটে ফেলে, বিদ্যুৎ-পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘এখানে বাড়ি করার সময় থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী কানাই নগর গ্রামের আ. মোতালেবের ছেলে মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২) এবং চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন, ও হাসানসহ অজ্ঞাত আরও ১০/১২ জন চাঁদা দাবিতে হুমকি দিয়ে আসছিল। উপায় না দেখে এর আগে আমি হাসমত ও আউয়ালকে ৭০ হাজার টাকা দেই। তারা এ টাকা মসজিদের তহবিলে দান করবে বলে নিয়ে যায়। কিন্তু মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানান, ওই টাকা মসজিদে দান করা হয়নি। পরে খবর পাই ওই টাকা তারা মসজিদে না দিয়ে আত্মসাৎ করেছে।

এছাড়াও, গত বছরের শেষের দিকে আমার বাড়ির কাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করলে ওই চাঁদাবাজরা আবার এসে মিষ্টি খাওয়ার কথা বলে আবারও চাঁদা দাবি করলে আমি তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করি। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে মাদক সেবন করে ওই চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে, এই এলাকায় থাকতে হলে তাদের দাবিকৃত টাকা দিতেই হবে।

এ সময় প্রবাসীর স্ত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বাড়িতে হামলা শুরু করে। চাঁদাবাজরা বাড়ির সব ফলদ গাছ কুপিয়ে কেটে ফেলে এবং বাড়ির বিদ্যুৎ লাইন কেটে তার নিয়ে যায়। এবং বাড়ির পানি ও গ্যাসের লাইনও কেটে বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রবাসীর বাড়িতে একদল ডাকাত অস্ত্রসহ হানা দেয়। এ সময় ওই ডাকাতরা ধারালো ছুরি ধরে আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। প্রবাসীর স্ত্রীর ধারণা, ওই মাদকসেবী চাঁদাবাজরাই ওই ডাকাতির সঙ্গে জড়িত।

এ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। তিনি দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park