1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শতাধিক মসজিদে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির প্রার্থী মান্নানের দোয়া মাহফিল

  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে শতাধিক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের সার্বিক নির্দেশনায় শুক্রবার (২ জানুয়ারি) জুম’আর নামাজ শেষে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার শতাধিক মসজিদে একযোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান কান্নাজড়িত কণ্ঠে এক আবেগঘন বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, মোতালেব কমিশনার, রফিকুল ইসলাম, সফিউল আলম বাচ্চু, নাজিমুদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রাহিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে আজহারুল ইসলাম মান্নান কান্নাজড়িত কণ্ঠে এক আবেগঘন বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park