1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী ইকবাল হোসাইনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সাথে সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি মো: ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ উপজেলা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে। জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এ আসনে জামায়াতে ইসলামী ভালো ফল করবে বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park