1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা বেড়ায় ৯০ বছর বয়সী বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

হৃদয় হোসাইন,পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়া উপজেলা হাটুরিয়া-নাকালিলা ইউনিয়নে ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। থানা পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা হত্যা রহস্য উদঘাটনে সরেজমিনে কাজ করছেন। উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে নিহতের নিজ বাড়িতে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত রহিমা ওই গ্রামের মৃত- আব্দুস সাত্তারের স্ত্রী। তিনি পল্লী অঞ্চলে কবিরাজি করতেন। পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী।নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে প্রতিবেশী আব্দুল হানিফের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায়। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। ঘটনার সময় তার গলার চেন ও কানে দুল কেটে নেয়। স্থানীয়দের ধারণা,ডাকাতি করতে এসে তারা তার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয়। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে গালা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। বেড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন,পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে থানা পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park