1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত বিএনপি নেতারা নির্বাচন কমিশনের সকল নির্দেশনা ও আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park