1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিজয় দিবসে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চিত্রাংকন

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

হৃদয় হোসাইন, সংবাদদাতা:

বিজয়ের ৫৫তম বছরে পদার্পণ উপলক্ষে পাবনার বেড়া উপজেলার আমিনপুর দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করেন,দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি,কাজীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমাণিক। আয়োজনে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারী,সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় রওশনআরা-সাত্তার চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে মানুষের চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় লাইব্রেরী চত্বরে এ আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন,বিজয় র‍্যালি,শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এই চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেন। ছাড়াও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে। চক্ষু চিকিৎসা সেবাগ্রহণ কারী স্থানীয় একজন বলেন, কর্মজীবনের ব্যস্ততার কারণে চোখের সমস্যা থাকলেও ডাক্তার দেখানো সম্ভব হয়নি। বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, চোখের পরীক্ষা ও ঔষধ পাওয়ায় আমরা সত্যিই উপকৃত হয়েছি। স্থানীয় আরও একজন বলেন ক্যাম্পে এসে চিকিৎসা নেন। তিনি বলেন, “বয়সের কারণে চোখের নানা সমস্যায় ভুগছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানাই। দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইঞ্জি: আবু সায়েম প্রামাণিক বলেন,প্রতি বছরের মতোই মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ৫৫তম বার্ষিকীতে এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি বিজয়ের বার্তা। নানা শ্রেণি পেশার মানুষের চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের এই চিকিৎসা ক্যাম্প। সময়সংকটের কারণে সবাইকে সেবা দেওয়া সম্ভব হয়নি,তবে ভবিষ্যতে তা পূরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park