1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

পাবনা সংবাদদাতা:

দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট আইডিইবি,পাবনা জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক ইঞ্জি: আবু সায়েম প্রামাণিকের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে হাজেরা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত,বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাশুন্দিয়া দয়ালনগর গ্রামের মরহুম আবদুল জব্বার প্রামাণিক এর স্ত্রী। ব্যবসায়ী আমির হামজা ও ইঞ্জি: আবু সায়েম প্রামাণিকের মাতা হাজেরা বেগম। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ইং (২৯ জমাঃ সানি-রজব ১৪৪৮ হিজরি) দিবাগত রাত ১১টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৫ বছর। রত্নগর্ভা এই নারী সাংসারিক জীবনে দানশীল,অতিথি পরায়ন,পহেসগার ব্যক্তি ছিলেন। সাংসারিক জীবনে ব্যস্ততার পাশাপাশি দুটি সন্তানকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। বড় ছেলে ব্যবসায়ী আমির হামজা এবং ছোট ছেলে প্রকৌশলী মো আবু সায়েম প্রামাণিক চাকরিজিবী, বিডিডিএল প্রপার্টিস লিমিটেড রিয়েল স্টেট কোম্পানিতে কর্মরত আছেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে আবু সায়েম প্রামাণিক তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়ার অনুষ্ঠানে নিকট আত্মীয়-স্বজন,প্রতিবেশী, ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park