1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৫৫ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর শেখের হাট এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম (৩০) নামে এক লম্পটকে আটক করেছে এলাকাবাসী।
লম্পট আরিফুল ইসলাম উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর শেখেরহাট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর শেখেরহাট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাকালে কান্না শুরু করে। এ সময় শিশুটির চাচা ঘটনাস্থলে এসে বাঁধা দিলে লম্পট আরিফুল তার চাচাকে মারধর করে। পরে ঘটনা জানাজানি হলে আরিফুর ইসলামকে আটক করে একটি গাছে বেঁধে রাখে এলাকাবাসী। পরবর্তীতে সোনারগাঁও থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লম্পট আরিফুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park