1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের সোনারগা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল ও কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের ও আতিকুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সোনারগাঁও শাখার এর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অভিষেক ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সোনারগা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সোনারগাঁ শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনিরুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সনমান্দি হাসান খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের কল্যাণে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করার এক দফা দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park